4x + 5 > 25 অসমতাটির সমাধান সেট কোনটি?
সঠিক উত্তর: S = {x ∈ R : x > 5}
ব্যাখ্যা: দেওয়া আছে, 4x + 5 > 25
বা, 4x + 5 - 5 > 25 - 5 [উভয় পক্ষ থেকে 5 বিয়োগ করে]
বা, 4x > 20
বা, 4x/4 > 20/4 [উভয় পক্ষকে 4 দ্বারা ভাগ করে]
বা, x > 5
নির্ণয় সমাধান সেট, S = {x ∈ R : x > 5}