কোনো ধনাত্মক পূর্ণ সংখ্যার ৫ গুণ, সংখ্যাটির দ্বিগুণ এবং ২৭ এর সমষ্টি অপেক্ষা ছোট হলে, সংখ্যাটির সম্ভাব্য মান অসমতার মাধ্যমে প্রকাশ করলে কোনটি হবে?
সঠিক উত্তর: 0 < x < 9
ব্যাখ্যা: মনে করি, ধনাত্মক সংখ্যাটি = x
ধনাত্মক সংখ্যাটির 5 গুণ অর্থাৎ 5x, ধনাত্মক সংখ্যাটির দ্বিগুণ ও 27 এর সমষ্টি অর্থাৎ 2x + 27 অপেক্ষা ছোট।
প্রশ্নমতে, 5x < 2x + 27
বা, 5x - 2x < 27
বা, 3x < 27
বা, x < 27/3
সুতরাং x < 9
যেহেতু সংখ্যাটি ধনাত্মক, সেহেতু x > 0
সুতরাং সংখ্যাটির সম্ভাব্য মানের অসমতা, 0 < x < 9।
অতএব, প্রশ্নটির সঠিক উত্তর (খ)।