50 kg ও 100 kg ভরের দুজন ব্যক্তি যথাক্রমে 4 ms⁻¹ ও 2 ms⁻¹ বেগে দৌড়াচ্ছে। তাদের ক্ষেত্রে নিচের কোনটি সঠিক?
ক. ১ম ব্যক্তির গতিশক্তি ২য় ব্যক্তির দ্বিগুণ
খ. ১ম ব্যক্তির গতিশক্তি ২য় ব্যক্তির অর্ধেক
গ. ২য় ব্যক্তির গতিশক্তি ১ম ব্যক্তির চারগুণ
ঘ. দুজনের গতিশক্তি সমান
সঠিক উত্তর: ১ম ব্যক্তির গতিশক্তি ২য় ব্যক্তির দ্বিগুণ
ব্যাখ্যা: ১ম ব্যক্তির গতিশক্তি, T₁ = 1/2 m₁v₁²
= 1/2 × 50 × 4² = 400 J
দ্বিতীয় ব্যক্তির গতিশক্তি, T₂ = 1/2 m₂v₂²
= 1/2 × 100 × 2² = 200 J
দেখা যাচ্ছে, T₁ = 2T₂
অর্থাৎ ১ম ব্যক্তির গতিশক্তি ২য় ব্যক্তির দ্বিগুণ।
এসএসসি পদার্থবিজ্ঞান প্রস্তুতি
নবম-দশম শ্রেণির শিক্ষার্থীদের বোর্ড পরীক্ষার প্রস্তুতির জন্য পদার্থবিজ্ঞান বিষয়ের 'কাজ, ক্ষমতা ও শক্তি' অধ্যায়ের এই বহুনির্বাচনি প্রশ্নটি (MCQ) অত্যন্ত গুরুত্বপূর্ণ। সঠিক উত্তর ও ব্যাখ্যার মাধ্যমে আপনার প্রস্তুতিকে আরও মজবুত করুন। বোর্ড পরীক্ষা ও টেস্ট পরীক্ষায় ভালো ফলাফল করতে এই ধরনের প্রশ্ন নিয়মিত প্র্যাকটিস করা প্রয়োজন।