60 kg ভরের এক ব্যক্তি 2 km উঁচু পর্বতে আরোহণ করলে, তিনি কত কাজ করবেন?
সঠিক উত্তর: 1.176 × 10⁶ J
ব্যাখ্যা: এখানে কৃতকাজ হবে সঞ্চিত বিভব শক্তির পরিমাণ, W = mgh
এখানে, ভর m = 60 kg, উচ্চতা h = 2 km = 2 × 10³ m
কৃতকাজ W = 60 × 9.8 × 2 × 10³ = 1.176 × 10⁶ J।