দুইটি বিন্দুর স্থানাঙ্ক (4, 2) এবং (7, 5); বিন্দুর সংযোজক রেখাটি x-অক্ষের সাথে কত ডিগ্রি কোণে আনত?
সঠিক উত্তর: 45°
ব্যাখ্যা: মনে করি, AB সরলরেখা A(4, 2) এবং B(7, 5) দুইটি বিন্দু দিয়ে অতিক্রম করেছে।
রেখাটি x-অক্ষের ধনাত্মক দিকের সাথে θ কোণ উৎপন্ন করলে, ঢাল m = (y স্থানাঙ্কের পরিবর্তন) / (x স্থানাঙ্কের পরিবর্তন)
বা, m = (5 - 2) / (7 - 4) = 3 / 3 = 1
আবার, ঢাল m = tanθ
বা, 1 = tanθ
বা, tan 45° = tanθ
∴ θ = 45°
অতএব, সঠিক উত্তর (C)।