√(2x - 3) + 5 = 2 সমীকরণটির সমাধান সেট নিচের কোনটি?
সঠিক উত্তর: { }
ব্যাখ্যা: প্রদত্ত সমীকরণ,
√(2x - 3) + 5 = 2
বা, √(2x - 3) = 2 - 5 [পক্ষান্তর করে]
বা, √(2x - 3) = -3
কিন্তু এমন কোনো বাস্তব সংখ্যা নেই যার বর্গমূল ঋণাত্মক।
∴ সমাধান সেট: S = { }