a, b ও c তিনটি বাস্তব সংখ্যা। a > b এবং c ≠ 0 হলে— i. ac > bc যখন c > 0 ii. ac < bc যখন c < 0 iii. a/c > b/c যখন c > 0 নিচের কোনটি সঠিক?
সঠিক উত্তর: i, ii ও iii
ব্যাখ্যা: দেওয়া আছে, a, b ও c বাস্তব সংখ্যা এবং a > b ও c ≠ 0।
ধনাত্মক সংখ্যা (c > 0) দিয়ে গুণ করলে অসমতার চিহ্নের পরিবর্তন হয় না, তাই ac > bc সঠিক। [অর্থাৎ (i) নং সঠিক]
ঋণাত্মক সংখ্যা (c < 0) দিয়ে গুণ করলে অসমতার চিহ্ন উল্টে যায়, তাই ac < bc সঠিক। [অর্থাৎ (ii) নং সঠিক]
ধনাত্মক সংখ্যা (c > 0) দিয়ে ভাগ করলেও অসমতার চিহ্ন অপরিবর্তিত থাকে, তাই a/c > b/c সঠিক। [অর্থাৎ (iii) নং সঠিক]
অতএব, প্রশ্নটির সঠিক উত্তর (ঘ)।