বাঁকা পথে গতিশীল একটি বস্তুর আদি ও শেষ অবস্থানের সরলরৈখিক দূরত্ব নিচের কোনটি নির্দেশ করে?
সঠিক উত্তর: সরণ
ব্যাখ্যা: কোনো বস্তুর আদি অবস্থান ও শেষ অবস্থানের ন্যূনতম দূরত্ব অর্থাৎ আদি ও শেষ অবস্থানের সরলরৈখিক দূরত্বই হচ্ছে সরণের মান। সরণ বস্তুর গতিপথের ওপর নির্ভর করে না।