একটি ঘনকের এক পৃষ্ঠের কর্ণের দৈর্ঘ্য 8√2 সে.মি.। ঘনকটির কর্ণ কত সে.মি.?
সঠিক উত্তর: 8√3
ব্যাখ্যা: দেওয়া আছে, ঘনকের এক পৃষ্ঠের কর্ণের দৈর্ঘ্য = 8√2 সে.মি.
অর্থাৎ, বর্গাকৃতির পৃষ্ঠের কর্ণের দৈর্ঘ্য = 8√2 সে.মি.
আমরা জানি, বর্গের কর্ণের দৈর্ঘ্য = √2 × a
শর্তমতে, √2a = 8√2
বা, a = 8 সে.মি.
ঘনকটির বাহুর দৈর্ঘ্য 8 সে.মি.
আমরা জানি, ঘনকের বাহুর দৈর্ঘ্য a একক হলে, ঘনকটির কর্ণের দৈর্ঘ্য √3a
অতএব, ঘনকটির কর্ণের দৈর্ঘ্য = 8√3 সে.মি.