স্রোতের অনুকূলে ও প্রতিকূলে বেগ যথাক্রমে 15 ও 5 কি.মি./ঘণ্টা এবং নৌকার বেগ x ও স্রোতের বেগ y হলে- i. x + y = 15 ii. x - y = 5 iii. x = 10, y = 5 নিচের কোনটি সঠিক?
সঠিক উত্তর: i, ii ও iii
ব্যাখ্যা: দেওয়া আছে, নৌকার বেগ x এবং স্রোতের বেগ y
স্রোতের অনুকূলে নৌকার বেগ = x + y = 15 ......(i)
স্রোতের প্রতিকূলে নৌকার বেগ = x - y = 5 ......(ii)
সমীকরণ (i) ও (ii) যোগ করে পাই, 2x = 20
.: x = 10
x এর মান সমীকরণ (i) এ বসিয়ে পাই,
10 + y = 15
বা, y = 15 - 10
.: y = 5
.: x = 10, y = 5