কিছু সংখ্যক লোকের মধ্যে 70 জন ফুটবল, 50 জন ক্রিকেট এবং 40 জন ফুটবল ও ক্রিকেট খেলা পছন্দ করে। দুইটির অন্তত একটি খেলা পছন্দ করে কত জন?
সঠিক উত্তর: 80
ব্যাখ্যা: শুধুমাত্র ফুটবল খেলা পছন্দ করে = (70 - 40) জন = 30 জন
শুধুমাত্র ক্রিকেট খেলা পছন্দ করে = (50 - 40) জন = 10 জন
দুইটি খেলার অন্তত একটি খেলা পছন্দ করে এমন লোকের সংখ্যা = (30 + 10 + 40) জন = 80 জন
অতএব, প্রশ্নটির সঠিক উত্তর (B)।