ত্রিভুজের তিনটি বাহুর দৈর্ঘ্য (এককে) দেওয়া থাকলে কোন ক্ষেত্রে স্থূলকোণী ত্রিভুজ আঁকা সম্ভব?
সঠিক উত্তর: 3, 4, 6
ব্যাখ্যা: চিত্রে ∠C = স্থূলকোণ হবে তখনই যদি, AB² = AC² + BC² + 2BC.CD হয়।
অর্থাৎ, AB² > AC² + BC²। এক্ষেত্রে বিপরীত বাহু হবে সব থেকে বড় বাহু।
এখন,
(i) 4² = 16, 3² + 3² = 18 ∴ 4² < 3² + 3²
(ii) 4² = 16, 4² + 3² = 25 ∴ 4² < 4² + 3²
(iii) 5² = 25, 3² + 4² = 25 ∴ 5² = 3² + 4²
(iv) 6² = 36, 3² + 4² = 25 ∴ 6² > 3² + 4²
সুতরাং ৩, ৪, ৬ বাহু দ্বারা স্থূলকোণী ত্রিভুজ গঠন সম্ভব।