একটি ত্রিভুজের দুটি বাহুর দৈর্ঘ্য যথাক্রমে ৪ একক ও ৬ একক। তৃতীয় বাহুর দৈর্ঘ্য কত একক হলে ত্রিভুজটি আঁকা যাবে?
সঠিক উত্তর: ৭ একক
ব্যাখ্যা: আমরা জানি, ত্রিভুজের যেকোনো দুই বাহুর সমষ্টি তৃতীয় বাহু অপেক্ষা বৃহত্তর এবং দুই বাহুর অন্তর তৃতীয় বাহু অপেক্ষা ক্ষুদ্রতর। অর্থাৎ, একটি ত্রিভুজের তিনটি বাহুর দৈর্ঘ্য a, b ও c হলে, a + b > c এবং a - b < c।
খ) একটি বাহু ৪ একক ও অপর বাহু ৬ একক এবং তৃতীয় বাহু ৭ একক হলে,
৪ + ৬ = ১০ > ৭; যা প্রদত্ত শর্ত পূরণ করে।
আবার, ৬ - ৪ = ২ < ৭; যা প্রদত্ত শর্ত পূরণ করে।
অতএব, প্রশ্নটির সঠিক উত্তর (খ)।