A = {x : x পূর্ণ সংখ্যা এবং x² < 17} সেটটিকে তালিকা পদ্ধতিতে প্রকাশ করলে হবে-
সঠিক উত্তর: {-4, -3, -2, -1, 0, 1, 2, 3, 4}
ব্যাখ্যা: A সেটের উপাদান ঐসব পূর্ণ সংখ্যা যাদের বর্গ 17 থেকে ছোট।
পূর্ণ সংখ্যার সেট Z = {0, ±1, ±2, ±3, ±4, ±5, ......}
এখন, x = 0 হলে x² = 0² = 0 < 17; যা শর্তানুসারে প্রযোজ্য
x = ±1 হলে x² = (±1)² = 1 < 17; যা শর্তানুসারে প্রযোজ্য
x = ±2 হলে x² = (±2)² = 4 < 17; যা শর্তানুসারে প্রযোজ্য
x = ±3 হলে x² = (±3)² = 9 < 17; যা শর্তানুসারে প্রযোজ্য
x = ±4 হলে x² = (±4)² = 16 < 17; যা শর্তানুসারে প্রযোজ্য
x = ±5 হলে x² = (±5)² = 25 > 17; যা শর্তানুসারে প্রযোজ্য নয়
সুতরাং, x² < 17 শর্তটি সমর্থন করে এরূপ পূর্ণ সংখ্যাগুলো হলো: 0, ±1, ±2, ±3, ±4
অতএব A সেটের উপাদানগুলো হলো: 0, ±1, ±2, ±3, ±4
অর্থাৎ A = {0, ±1, ±2, ±3, ±4} = {-4, -3, -2, -1, 0, 1, 2, 3, 4}