60 km/h গতিতে চলমান একটি গাড়ি থামাতে ব্রেক প্রয়োগ করা হলো। গাড়িটির ভর 5000 kg হলে, এর গতিশক্তি কত জুল?
সঠিক উত্তর: 6.94 × 10⁵
ব্যাখ্যা: আমরা জানি, গতিশক্তি T = 1/2 mv²
এখানে, ভর m = 5000 kg এবং বেগ v = 60 km/h
v = (60 × 1000) / 3600 ms⁻¹ = 16.67 ms⁻¹
সুতরাং, T = 1/2 × 5000 × (16.67)²
= 2500 × 277.88 = 6.94 × 10⁵ J
সুতরাং, গাড়িটির গতিশক্তি 6.94 × 10⁵ জুল।