১০ ভিত্তিক log এর ক্ষেত্রে— i. log 0 = 1 ii. log 1 = 0 iii. log 100 = 2 নিচের কোনটি সঠিক?
সঠিক উত্তর: ii ও iii
ব্যাখ্যা: ১০ ভিত্তিক log এর ক্ষেত্রে,
log₁₀0 এর মান অসংজ্ঞায়িত, কারণ যেকোনো ভিত্তি এর জন্য ০ এর লগারিদমের মান সর্বদা অসংজ্ঞায়িত। সুতরাং (i) নং সঠিক নয়।
log₁₀1 = 0, কারণ যেকোনো ভিত্তির জন্য ১ এর লগারিদমের মান সর্বদা ০। সুতরাং (ii) নং সঠিক।
log₁₀100 = log₁₀10² = 2 log₁₀10 = 2.1 [যেহেতু logₐa = 1] = 2। সুতরাং (iii) নং সঠিক।
অতএব, সঠিক উত্তর (ii) ও (iii)।