কে পড়ন্ত বস্তুর সূত্রাবলি আবিষ্কার করেন?
সঠিক উত্তর: গ্যালিলিও
ব্যাখ্যা: বিজ্ঞানী গ্যালিলিও পড়ন্ত বস্তুর সূত্রাবলি আবিষ্কার করেন।
পড়ন্ত বস্তুর সূত্রাবলি:
১. প্রথম সূত্র: স্থির অবস্থান ও একই উচ্চতা থেকে বিনা বাধায় পড়ন্ত সকল বস্তু সমান সময়ে সমান পথ অতিক্রম করে।
২. দ্বিতীয় সূত্র: স্থির অবস্থান থেকে বিনা বাধায় পড়ন্ত বস্তুর নির্দিষ্ট সময়ে (t) প্রাপ্ত বেগ (v) ঐ সময়ের সমানুপাতিক অর্থাৎ, v ∝ t।
৩. তৃতীয় সূত্র: স্থির অবস্থান থেকে বিনা বাধায় পড়ন্ত বস্তু নির্দিষ্ট সময়ে যে দূরত্ব (h) অতিক্রম করে তা ঐ সময়ের (t) বর্গের সমানুপাতিক অর্থাৎ, h ∝ t²।
অতএব, প্রশ্নটির সঠিক উত্তর (খ)।