একজন মহিলার উচ্চতা 1.5 m। তিনি নিজের পূর্ণদৈর্ঘ্য প্রতিবিম্ব দেখতে চাইলে আয়নার দৈর্ঘ্য কত হতে হবে?
সঠিক উত্তর: 0.75 m
ব্যাখ্যা: পূর্ণদৈর্ঘ্য প্রতিবিম্ব পাওয়ার জন্য আয়নার দৈর্ঘ্য ব্যক্তির উচ্চতার অর্ধেক হতে হয়।
এখানে মহিলার উচ্চতা 1.5 m।
সুতরাং আয়নার দৈর্ঘ্য = 1.5 / 2 m = 0.75 m।