দুইটি নিরপেক্ষ মুদ্রা একত্রে নিক্ষেপ করা হলে, দুইটি টেল না আসার সম্ভাবনা কত?
সঠিক উত্তর: 3/4
ব্যাখ্যা: দুইটি মুদ্রা একত্রে নিক্ষেপে মোট নমুনা বিন্দু = 2² = 4টি।
নমুনা ক্ষেত্র = {HH, HT, TH, TT}।
দুইটি টেল আসার অনুকূল ঘটনা = {TT} = 1টি।
দুইটি টেল আসার সম্ভাবনা = 1/4।
অতএব, দুইটি টেল না আসার সম্ভাবনা = 1 - 1/4 = 3/4।