বাস্তব সংখ্যার ক্ষেত্রে- (i) বিজোড় সংখ্যার বর্গ একটি বিজোড় সংখ্যা (ii) দুইটি জোড় সংখ্যার গুণফল 4 এর গুণিতক জোড় সংখ্যা (iii) পূর্ণবর্গ নয় এমন সংখ্যার বর্গমূল মূলদ সংখ্যা নিচের কোনটি সঠিক?
সঠিক উত্তর: i ও ii
ব্যাখ্যা: i. বিজোড় সংখ্যার বর্গ একটি বিজোড় সংখ্যা, যেমন- 3² = 9, 5² = 25 ...... ইত্যাদি।
ii. দুইটি জোড় সংখ্যার গুণফল 4 এর গুণিতক, যেমন- 2 × 2 = 4; যা 4 এর গুণিতক [4 × 1 = 4], 2 × 8 = 16; যা 4 এর গুণিতক [4 × 4 = 16] ...... ইত্যাদি।
iii. পূর্ণবর্গ নয় এমন সংখ্যার বর্গমূল অমূলদ সংখ্যা। কারণ- এমন সংখ্যাকে দুইটি সংখ্যার অনুপাতরূপে প্রকাশ করা যায় না। যেমন: √2 = 1.4142 ... একটি অমূলদ সংখ্যা।