2x + y = 8 এবং 3x - 2y = 5 সমীকরণদ্বয়ের ছেদ বিন্দুর স্থানাঙ্ক কোনটি?
সঠিক উত্তর: 3, 2
ব্যাখ্যা: দেওয়া আছে, 2x + y = 8 ...... (i)
3x - 2y = 5 ...... (ii)
সমীকরণদ্বয়ের সমাধান-ই হবে ছেদবিন্দুর স্থানাঙ্ক।
(i) নং কে 2 দ্বারা গুণ করে (i) ও (ii) যোগ করি-
4x + 2y = 16
3x - 2y = 5
--------------
7x = 21
∴ x = 3
x এর মান (i) নং এ বসিয়ে- 6 + y = 8
∴ y = 8 - 6 = 2
সুতরাং, নির্ণেয় ছেদবিন্দুর স্থানাঙ্ক (3, 2)
অতএব, প্রশ্নটির সঠিক উত্তর (ঘ)।