দুটি সংখ্যার অনুপাত 7 : 5 হলে তাদের বর্গের সমষ্টি ও অন্তরের অনুপাত কত?
সঠিক উত্তর: 37 : 12
ব্যাখ্যা: ধরি, সংখ্যা দুইটি যথাক্রমে 7x ও 5x
বর্গের সমষ্টি / বর্গের অন্তর = ((7x)² + (5x)²) / ((7x)² - (5x)²)
= (49x² + 25x²) / (49x² - 25x²)
= 74x² / 24x²
= 37 / 12
নির্ণেয় অনুপাত 37 : 12