নিচের কোনটি স্থিতিস্থাপক গুণাঙ্কের একক?
সঠিক উত্তর: kgm⁻¹s⁻²
ব্যাখ্যা: স্থিতিস্থাপক গুণাঙ্ক = পীড়ন / বিকৃতি
এখানে পীড়ন = বল / ক্ষেত্রফল = (ভর x ত্বরণ) / ক্ষেত্রফল
ভরের একক = kg, ত্বরণের একক = ms⁻², ক্ষেত্রফল একক = m²
বিকৃতির কোনো একক নেই।
অতএব, স্থিতিস্থাপক গুণাঙ্কের একক = (kg x ms⁻²) / m² = kgm⁻¹s⁻²