একটি নির্দিষ্ট চতুর্ভুজ অঙ্কনের জন্য কয়টি স্বতন্ত্র উপাত্তের প্রয়োজন?
সঠিক উত্তর: 5
ব্যাখ্যা: একটি নির্দিষ্ট চতুর্ভুজ অঙ্কনের জন্য ৫টি স্বতন্ত্র উপাত্ত প্রয়োজন। নিম্নে বর্ণিত পাঁচটি উপাত্ত জানা থাকলে, নির্দিষ্ট চতুর্ভুজ আঁকা যায়।
(১) চারটি বাহু ও একটি কোণ, (২) চারটি বাহু ও একটি কর্ণ, (৩) তিনটি বাহু ও দুইটি কর্ণ (৪) তিনটি বাহু ও তাদের অন্তর্ভুক্ত দুইটি কোণ, (৫) দুইটি বাহু ও তিনটি কোণ।