sin θ = -1/√2 এবং sin θ ও cos θ একই চিহ্নযুক্ত হলে θ কোণটি কোন চতুর্ভাগে অবস্থিত হবে?
সঠিক উত্তর: ৩য়
ব্যাখ্যা: sin θ = -1/√2। এখানে, sin θ এর মান ঋণাত্মক।
প্রশ্নে বলা আছে, sin θ ও cos θ একই চিহ্নযুক্ত।
অর্থাৎ, cos θ এর মানও ঋণাত্মক হবে।
শুধুমাত্র তৃতীয় চতুর্ভাগে sin θ ও cos θ উভয়ই ঋণাত্মক।
সুতরাং, θ কোণটি তৃতীয় চতুর্ভাগে অবস্থিত।