কোন ধাতব পদার্থের তড়িৎ প্রবাহ চলার সময় এর কোনটি হ্রাস করলে তড়িৎ প্রবাহ বৃদ্ধি পায়?
সঠিক উত্তর: দৈর্ঘ্য
ব্যাখ্যা: দৈর্ঘ্য হ্রাস করলে তড়িৎ প্রবাহ বৃদ্ধি পায়।
রোধের দৈর্ঘ্যের সূত্র: নির্দিষ্ট তাপমাত্রায় নির্দিষ্ট উপাদানের পরিবাহীর প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল স্থির থাকলে পরিবাহীর রোধ তার দৈর্ঘ্যের সমানুপাতে পরিবর্তিত হয়। রোধ R এবং দৈর্ঘ্য L হলে দৈর্ঘ্যের সূত্রানুসারে, R ∝ L।
রোধ হচ্ছে বিদ্যুৎ প্রবাহের বাধা, তাই কোনো পদার্থের দৈর্ঘ্য (L) যত বেশি হবে তার বাধা তত বেশি হবে। অর্থাৎ রোধ বেশি হবে। অতএব, কোনো ধাতব পদার্থের মধ্য দিয়ে তড়িৎ প্রবাহ চলার সময় এর দৈর্ঘ্য হ্রাস করলে রোধের মানও হ্রাস পায়। আর রোধের মান হ্রাস পেলে তড়িৎ প্রবাহ বৃদ্ধি পায়।