করিম তার বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতায় ৩০ মি. ব্যাসার্ধের একটি বৃত্তাকার ট্র্যাক একবার ঘুরে আসল। তার সরণ হবে—
সঠিক উত্তর: ০ মিটার
ব্যাখ্যা: কোনো বস্তু একটি অবস্থান থেকে আরেকটি অবস্থানে স্থানান্তরিত হলে প্রথম অবস্থান থেকে দ্বিতীয় অবস্থানের সর্বনিম্ন দূরত্বকে সরণ বলে। করিম ক্রীড়া প্রতিযোগিতার বৃত্তাকার ট্র্যাকটি একবার ঘুরে আবার তার আগের অবস্থানে ফিরে আসে। অর্থাৎ তার আদি অবস্থান ও শেষ অবস্থান একই। সুতরাং করিমের সরণ শূন্য।