বিষয়: গণিত অধ্যায়: দুই চলকবিশিষ্ট সরল সহসমীকরণ

5x - 2y = 13 এবং 2x + 3y = 9 সমীকরণদ্বয় — i. সমঞ্জস ii. পরস্পর অনির্ভরশীল iii. এর সমাধান (x, y) = (3, 1) নিচের কোনটি সঠিক?

ক. i ও ii
খ. i ও iii
গ. ii ও iii
ঘ. i, ii ও iii

সঠিক উত্তর: i, ii ও iii

ব্যাখ্যা: দেওয়া আছে, 5x - 2y = 13 ...... (1)
2x + 3y = 9 ...... (2)
সহগের তুলনা, 5/2 ≠ -2/3
আমরা জানি, a₁x + b₁y = c₁ ...... (1)
a₂x + b₂y = c₂ ...... (2)
সমীকরণ জোটটির ক্ষেত্রে যদি a₁/a₂ ≠ b₁/b₂ হয়, তবে সমীকরণ জোটটি সমঞ্জস, অনির্ভরশীল এবং এর একটিমাত্র সমাধান আছে।
∴ (i) ও (ii) সঠিক।
আবার, (1) নং কে 3 ও (2) নং কে 2 দ্বারা গুণ করে (1) ও (2) যোগ করি-
15x - 6y = 39
4x + 6y = 18
19x = 57
∴ x = 3
x এর মান (1) নং এ বসিয়ে-
15 - 2y = 13
বা, 2y = 15 - 13 = 2
∴ y = 1
সুতরাং, সমাধান (3, 1) ∴ (iii) সঠিক।
অতএব, সঠিক উত্তর (i, ii ও iii)।

এসএসসি গণিত প্রস্তুতি

নবম-দশম শ্রেণির শিক্ষার্থীদের বোর্ড পরীক্ষার প্রস্তুতির জন্য গণিত বিষয়ের 'দুই চলকবিশিষ্ট সরল সহসমীকরণ' অধ্যায়ের এই বহুনির্বাচনি প্রশ্নটি (MCQ) অত্যন্ত গুরুত্বপূর্ণ। সঠিক উত্তর ও ব্যাখ্যার মাধ্যমে আপনার প্রস্তুতিকে আরও মজবুত করুন। বোর্ড পরীক্ষা ও টেস্ট পরীক্ষায় ভালো ফলাফল করতে এই ধরনের প্রশ্ন নিয়মিত প্র্যাকটিস করা প্রয়োজন।

এই অধ্যায়ের আরও প্রশ্ন সকল বিষয়ের অনুশীলন শুরু করো

Metiva SSC Preparation App

Google Play Store