1. Epipetalous পুংস্তবক নিচের কোনটিতে দেখা যায়?
সঠিক উত্তর: ধুতুরা
ব্যাখ্যা: Epipetalous শব্দের অর্থ হলো দললগ্ন। ধুতুরা ফুলে পুংকেশর দলমন্ডলের সাথে যুক্ত থাকে বলে এটি Epipetalous বা দললগ্ন।
2. জবা ফুলের গর্ভযন্ত্রে (Egg apparatus) থাকে কোনটি?
সঠিক উত্তর: Synergids
ব্যাখ্যা: গর্ভযন্ত্র একটি ডিম্বাণু এবং দুটি সহকারী কোষ বা Synergids নিয়ে গঠিত।
3. এপিক্যাল কোষটি কিসে পরিণত হয়?
সঠিক উত্তর: ভ্রূণে
ব্যাখ্যা: ভ্রূণথলির কেন্দ্রের দিকে অবস্থিত এপিক্যাল কোষটি ক্রমান্বয়ে বিভাজিত হয়ে ভ্রূণে পরিণত হয়।
4. নিচের কোনটি প্রোজেস্টেরন-এর কাজ?
সঠিক উত্তর: মেয়েদের চেহারায় কমনীয়তা আনয়ন
ব্যাখ্যা: প্রোজেস্টেরন মেয়েদের ঋতুচক্র নিয়ন্ত্রণ, গর্ভাবস্থা রক্ষা এবং নারীসুলভ কমনীয়তা বজায় রাখতে সাহায্য করে।
5. ক্রোমোজোম সংখ্যা অর্ধেক হয়ে যায় কোন বিভাজনের ফলে?
সঠিক উত্তর: মিয়োসিস
ব্যাখ্যা: মিয়োসিস বিভাজনের ফলে সৃষ্ট অপত্য কোষের ক্রোমোজোম সংখ্যা মাতৃকোষের অর্ধেক হয়ে থাকে। জননকোষ সৃষ্টির জন্য মিয়োসিস বিভাজন অপরিহার্য।
7. কোষ বিভাজনের শেষ পর্যায়ের স্তূপকে কী বলা হয়?
সঠিক উত্তর: ব্লাস্টোসিস্ট
ব্যাখ্যা: ক্লিভেজ বিভাজনের ফলে সৃষ্ট কোষের শেষ পর্যায়ের একটি বিশেষ দশা বা স্তূপকে ব্লাস্টোসিস্ট বলা হয়।
8. পরাগায়নের মাধ্যম কোনটি?
সঠিক উত্তর: সবগুলো
ব্যাখ্যা: পরাগায়ন সম্পন্ন হওয়ার জন্য বাহক হিসেবে বায়ু, পানি, পাখি, কীটপতঙ্গ, এমনকি মানুষও মাধ্যম হিসেবে কাজ করতে পারে।
10. HIV সুস্থ দেহে প্রবেশের পর প্রায় কত মাস পরে এইডস রোগের লক্ষণ প্রকাশ পায়?
সঠিক উত্তর: ৬ মাস
ব্যাখ্যা: HIV শরীরে প্রবেশের পর সাধারণত ৬ মাস বা তার বেশি সময় পর এইডসের প্রাথমিক লক্ষণগুলো প্রকাশ পেতে শুরু করে।