1. দরবারে আসতে খলিফা উমর (রা)-এর দেরি হয়েছিল কেন?
সঠিক উত্তর: তাঁর একটিমাত্র জামা ভেজা ছিল
2. 'জেরুজালেম' হচ্ছে-
সঠিক উত্তর: ফিলিস্তিন রাষ্ট্রের একটি প্রাচীন শহর
3. জেরুজালেম কোথায় অবস্থিত?
সঠিক উত্তর: ফিলিস্তিন
4. স্বাধীন বাংলাদেশে কবিকে কীসের মর্যাদায় ভূষিত করা হয়?
সঠিক উত্তর: জাতীয় কবি
5. উমর ফারুক (রা)-কে উদ্ধত বলার কারণ কী?
সঠিক উত্তর: সত্যব্রত হওয়া
6. কবি 'আমির-উল-মুমেনিন' বলে কাকে সম্বোধন করেছেন?
সঠিক উত্তর: হজরত উমর ফারুক (রা)
7. কাজী নজরুল ইসলামের মতে 'ইসলাম-রবির জ্যোতি' দিনে দিনে বিমলিন হওয়ার কারণ হিসেবে নিচের কোন যুক্তিটি সমর্থন করা যায়?
সঠিক উত্তর: ইসলামের আদর্শ থেকে বিচ্যুতি
8. 'উমর ফারুক' কবিতার মূল বিষয়-
সঠিক উত্তর: হজরত উমর (রা)-এর জীবনাদর্শ, চরিত্র মাহাত্ম্য ও সাম্যবাদী দৃষ্টিভঙ্গি
9. 'অগ্নিবীণা' ও 'বিষের বাঁশি' কোন ধরনের রচনা?
সঠিক উত্তর: কাব্যগ্রন্থ
10. জেরুজালেম যাত্রার পথে হজরত উমর ফারুক (রা) কী কী খাদ্যসামগ্রী সাথে নিয়েছিলেন?
সঠিক উত্তর: দুখানা শুকনো 'খবুজ' রুটি, একটি মশকে একটুকু পানি এবং দু-তিন মুঠি খোরমা
নতুন প্রশ্ন দিয়ে পরীক্ষা দাও
এই অধ্যায়ের আরো প্রশ্ন ও উত্তর