1. মাটির উর্বরা শক্তি উৎপাদনের কোন উপকরণ নির্দেশ করে?
সঠিক উত্তর: ভূমি
2. একজন সংগঠক হিসেবে মহিউদ্দিন সাহেবের প্রধান কাজ কী?
সঠিক উত্তর: প্রতিষ্ঠানের ঝুঁকি বহন করা
3. একটি শিল্প কারখানায় কে কী কাজ করবে তা ঠিক করেন কে?
সঠিক উত্তর: সংগঠক
4. ব্যবসায়ের সাংগঠনিক রূপ তৈরি করতে হয়-
i. ব্যবসায়ের উদ্দেশ্য অনুযায়ী
ii. ব্যবসায়ের গ্রহণযোগ্যতা অনুযায়ী
iii. ব্যবসায়ের প্রকৃতি অনুযায়ী
সঠিক উত্তর: i ও iii
5. কর্তব্য পালনের উপযুক্ত কার্যনির্বাহী ক্ষমতা অর্পণ করাকে কী বলা হয়?
সঠিক উত্তর: ভার অর্পণ
6. কোনো কাজকে উৎপাদন বলার শর্ত কী?
সঠিক উত্তর: উপযোগ সৃষ্টি হওয়া
7. শ্রমিকের বেতন কী ধরনের ব্যয়?
সঠিক উত্তর: প্রকাশ্য ব্যয়
8. প্রান্তিক উৎপাদন প্রথম পর্যায়ে গড় উৎপাদনের চেয়ে কেমন থাকে?
সঠিক উত্তর: বেশি থাকে
9. মিলন তার আমবাগানের কাঁচামাল, যন্ত্রপাতি ক্রয় বাবদ ২০,০০০ টাকা ব্যয় করেছে। তার এই ব্যয়টি কোন ধরনের?
সঠিক উত্তর: আর্থিক
10. একজন শ্রমিকের এক ঘণ্টার কাজকে কী বলা হয়?
সঠিক উত্তর: শ্রম ঘণ্টা
নতুন প্রশ্ন দিয়ে পরীক্ষা দাও
এই অধ্যায়ের আরো প্রশ্ন ও উত্তর