নবম-দশম শ্রেণির বাংলা সাহিত্য বিষয়ের 'একুশের গল্প' অধ্যায়ের MCQ

Class 9-10 'একুশের গল্প' অধ্যায়ের নৈর্ব্যক্তিক অনুশীলন

1. ‘একুশের গল্প’ নামক ছোটগল্পে রেণু হাঁপাতে হাঁপাতে ছুটে এসেছিল কেন?
সঠিক উত্তর: তপুকে মিছিলে যাওয়া থেকে ফেরাতে
2. তপুর খুঁড়িয়ে খুঁড়িয়ে চলাটা চোখে পড়ত না কেন?
সঠিক উত্তর: বাঁ পায়ের জুতোর হিলটা একটু উঁচু ছিল
3. কলেজে ভর্তি হওয়ার কত দিন পর তপু রেণুকে বিয়ে করে?
সঠিক উত্তর: বছর খানেক
4. ‘কী ব্যাপার আপনি এমন করছেন কেন, ভয়ের কিছু নেই, আপনি বাড়ি যান’— কথাটি কে বলেছিল?
সঠিক উত্তর: গল্পকথক
5. ‘একুশের গল্প’ নামক ছোটগল্পে তপুর শরীরে কোন অংশটি ছোট ছিল?
সঠিক উত্তর: বাম পা
6. ‘কবি হতে যাব কেন?’— তপু কার কথার উত্তরে বলেছিল?
সঠিক উত্তর: রাহাতের
7. জহির রায়হান কী হিসেবে অসামান্য খ্যাতি অর্জন করেছিলেন?
সঠিক উত্তর: চলচ্চিত্রকার
8. ‘একুশের গল্প’ নামক ছোটগল্পে তপুর বউয়ের কথা জানতে চাওয়ায় কে মুখ বাঁকাল?
সঠিক উত্তর: রাহাত
9. ‘একুশের গল্প’ নামক ছোটগল্পে কয়জন মিলিটারি ছুটে এসে তপুরের লাশটা নিয়ে গিয়েছিল?
সঠিক উত্তর: দুজন
10. তপুর মা ও বউকে খবর দিতে কে গিয়েছিল?
সঠিক উত্তর: রাহাত
নতুন প্রশ্ন দিয়ে পরীক্ষা দাও

Metiva SSC Preparation

এসএসসি প্রস্তুতির সেরা অ্যাপ
Google Play Store