নবম-দশম শ্রেণির বাংলা ভাষার ব্যাকরণ ও নির্মিতি বিষয়ের 'উক্তি' অধ্যায়ের MCQ

Class 9-10 'উক্তি' অধ্যায়ের নৈর্ব্যক্তিক অনুশীলন

1. প্রত্যক্ষ উক্তিকে পরোক্ষ উক্তিতে পরিবর্তনের সময় কালবাচক পদ পরিবর্তিত হয় কিসের অনুযায়ী?
সঠিক উত্তর: অর্থ অনুযায়ী
2. বাবা বললেন, ‘সত্য কথা বলবে’ - এই প্রত্যক্ষ উক্তিটির যথার্থ পরোক্ষ উক্তি কোনটি?
সঠিক উত্তর: বাবা সত্য কথা বলার উপদেশ দিলেন।
3. লিপি বলল, "আমি এখনই বের হচ্ছি।" - এর পরোক্ষ উক্তি কোনটি?
সঠিক উত্তর: লিপি বলল যে, সে তখনই বের হচ্ছে।
4. তিথি বলেছিল, "আমি জাফলং যাচ্ছি" - এর পরোক্ষ উক্তি কী?
সঠিক উত্তর: তিথি বলেছিল যে, সে জাফলং যাচ্ছে
5. বাক্যের অর্থসংগতি রক্ষার জন্য পরোক্ষ উক্তিতে কিসের পরিবর্তন করতে হয়?
সঠিক উত্তর: সর্বনামের
6. প্রত্যক্ষ উক্তির কালসূচক শব্দের ‘গতকাল’ শব্দটি পরোক্ষ উক্তিতে হবে-
সঠিক উত্তর: আগের দিন
7. পরোক্ষ উক্তিতে ক্রিয়ারূপের পরিবর্তন হয় কী অনুযায়ী?
সঠিক উত্তর: কর্তা
8. রাজীব বলল, "আমি বাগান করা পছন্দ করি" - এর পরোক্ষ উক্তি কোনটি?
সঠিক উত্তর: রাজীব বলল যে, সে বাগান করা পছন্দ করে।
9. পরোক্ষ উক্তিতে যেখানে যোজক বসে সেখানে উদ্ধার চিহ্নের কী হয়?
সঠিক উত্তর: উঠে যায়
10. শিক্ষক বললেন, "চাঁদ পৃথিবীকে প্রদক্ষিণ করে।" - এর পরোক্ষ উক্তি কোনটি?
সঠিক উত্তর: শিক্ষক বললেন যে, চাঁদ পৃথিবীকে প্রদক্ষিণ করে।
নতুন প্রশ্ন দিয়ে পরীক্ষা দাও

Metiva SSC Preparation

এসএসসি প্রস্তুতির সেরা অ্যাপ
Google Play Store