1. ‘তখনকার দিনে পায়ে হেঁটে চলতে হতো মাইলের পর মাইল।’ - এখানে 'তখনকার' কোন কারক?
সঠিক উত্তর: সম্বন্ধ
2. ‘ফুলের গন্ধে ঘুম আসে না।’ - এ বাক্যটির ‘ফুলের’ পদটি কোন কারক?
সঠিক উত্তর: সম্বন্ধ কারকে ষষ্ঠী
3. কর্মকারকে শূন্য বিভক্তি হয়েছে কোনটিতে?
সঠিক উত্তর: সে রোজ সকালে এক প্লেট ভাত খায়
4. বাক্যে ক্রিয়ার সঙ্গে কোন পদের সম্পর্ককে কারক বলে?
সঠিক উত্তর: বিশেষ্য ও সর্বনাম
5. করণ কারকে সাধারণত কোন কোন অনুসর্গ যুক্ত হয়?
সঠিক উত্তর: দ্বারা, দিয়ে, কর্তৃক
6. ‘আমরা নদীর ঘাট থেকে রিকশা নিয়েছিলাম’ - বাক্যটিতে ‘আমরা’ কোন কারক?
সঠিক উত্তর: কর্তা
7. অনেকগুলো বন্য হাতি বাগান নষ্ট করে দিল। ‘অনেকগুলো বন্য হাতি’ কোন কারক?
সঠিক উত্তর: কর্তা
8. ‘বাবা বাড়িতে আছেন।’ - এটি কোন কারক?
সঠিক উত্তর: অধিকরণ
9. কোন কারকে ক্রিয়ার সঙ্গে কর্তার পরোক্ষ সম্পর্ক বিদ্যমান?
সঠিক উত্তর: সম্বন্ধ
10. বাংলা ভাষায় কারকের সংখ্যা কয়টি?
সঠিক উত্তর: ছয়
নতুন প্রশ্ন দিয়ে পরীক্ষা দাও
এই অধ্যায়ের আরো প্রশ্ন ও উত্তর