1. পৃথিবীকে কত ডিগ্রি দ্রাঘিমারেখা দিয়ে ভাগ করা হয়েছে?
সঠিক উত্তর: ৩৬০°
2. মানচিত্রে ব্যবহৃত প্রতীককে আন্তর্জাতিক প্রতীক চিহ্ন বলা হয় কেন?
সঠিক উত্তর: সর্বজনীন বলে
3. একটি মানচিত্র পাঠ করতে কিসের সাহায্য নিতে হয়?
সঠিক উত্তর: প্রতীক চিহ্নের
4. আগের দিনে কোথায় মানচিত্র আঁকা হতো?
সঠিক উত্তর: কাপড়
5. শ্রেণিশিক্ষক তোমাকে দক্ষিণ এশিয়ার একটি মানচিত্র এঁকে রাজধানী ও গুরুত্বপূর্ণ শহর দেখাতে বললেন। এ ধরনের মানচিত্রকে কী বলা হয়?
সঠিক উত্তর: রাজনৈতিক
6. মানচিত্রে ১ ইঞ্চিতে ৪ মাইল। এখানে দ্বিতীয় সংখ্যাটি কী?
সঠিক উত্তর: ভূমির প্রকৃত দূরত্ব
7. গ্রিনিচে যখন বৃহস্পতিবার সকাল ১০টা তখন ৬০° পূর্ব দ্রাঘিমায় স্থানীয় সময় কত?
সঠিক উত্তর: দুপুর ২টা
ব্যাখ্যা: ৬০° পূর্ব মানে ৬০ × ৪ = ২৪০ মিনিট বা ৪ ঘণ্টা আগে। সকাল ১০টার সাথে ৪ ঘণ্টা যোগ করলে হয় দুপুর ২টা।
8. মূল মধ্যরেখা থেকে ৫° পূর্ব দিকে সরে গেলে সময়ের ব্যবধান কত হবে?
সঠিক উত্তর: ২০ মিনিট
9. মানচিত্রের স্কেল ১:১০০,০০০ কী বোঝায়?
সঠিক উত্তর: মানচিত্রের ১ একক ভূমির ১০০,০০০ এককের সমান
10. ল্যাটিন 'mappa' শব্দের অর্থ কী?
সঠিক উত্তর: কাপড়ের টুকরা
নতুন প্রশ্ন দিয়ে পরীক্ষা দাও
এই অধ্যায়ের আরো প্রশ্ন ও উত্তর