1. পরিবেশ রক্ষা করার দায়িত্ব কাদের নিতে হবে?
সঠিক উত্তর: সবার
2. নিচের কোনটি বায়ু দূষণ ঘটায়?
সঠিক উত্তর: ইটভাটার ধোঁয়া
3. ইন্টারন্যাশনাল ইউনিয়ন ফর কনজারভেশন অফ নেচার কর্তৃক প্রকাশিত রেড ডাটা বুক-এ বাংলাদেশের কতটি প্রাণীর অস্তিত্ব হুমকির সম্মুখীন বলে উল্লেখ করা হয়েছে?
সঠিক উত্তর: ২৩
4. পরিবেশে অণুজীব ও ক্ষুদ্রজীব চলাচলে বাধাগ্রস্ত হলে এর ফলাফল হিসেবে কী দেখা দেয়?
সঠিক উত্তর: ভূমি দূষণ
5. বাংলাদেশে কত জাতের উভচর আছে?
সঠিক উত্তর: ১৯
6. মানুষের প্রয়োজন মেটাতে চাহিদা অনুযায়ী কোনো কিছুর উপযোগিতা বৃদ্ধিকরণকে কী বলে?
সঠিক উত্তর: উন্নয়ন
7. বাসস্থানের উন্নয়ন কী ধরনের উন্নয়ন?
সঠিক উত্তর: অবকাঠামোগত
8. পরিবেশের ভারসাম্যহীনতার পরিণতি হিসেবে কোন অঞ্চলের উত্তপ্ততা এবং শৈত্যপ্রবাহ বাড়ছে?
সঠিক উত্তর: উত্তরাঞ্চল
9. পরিবহনের ধোঁয়ায় কী দূষণ হয়?
সঠিক উত্তর: বায়ু
10. মানুষের অযাচিত কর্মকাণ্ডে মাটি দূষিত হলে উদ্ভিদ জন্মাতে পারে না। এর ফলাফল কী?
সঠিক উত্তর: ভূমি মরুকরণ হয়
নতুন প্রশ্ন দিয়ে পরীক্ষা দাও
এই অধ্যায়ের আরো প্রশ্ন ও উত্তর