1. কেন্দ্রীয় সরকার পূর্ব বাংলায় যুক্তফ্রন্ট সরকার বাতিল করে কোন ধরনের শাসনব্যবস্থা জারি করে?
সঠিক উত্তর: গভর্নরের শাসন
2. আওয়ামী মুসলিম লীগের প্রথম যুগ্ম সম্পাদক কে ছিলেন?
সঠিক উত্তর: বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান
3. কত খ্রিস্টাব্দ থেকে ২১ ফেব্রুয়ারি আন্তর্জাতিক মাতৃভাষা দিবস হিসেবে আন্তর্জাতিকভাবে পালিত হচ্ছে?
সঠিক উত্তর: ২০০০ খ্রিস্টাব্দ
4. ১৯৫২ খ্রিস্টাব্দের ২১ ফেব্রুয়ারি সকাল কয়টায় ছাত্রদের সভা জনসমুদ্রে পরিণত হয়?
সঠিক উত্তর: ১১টায়
5. কত খ্রিস্টাব্দে ছয় দফা দাবি উত্থাপন করা হয়?
সঠিক উত্তর: ১৯৬৬
6. মুখ্যমন্ত্রী নূরুল আমিন সর্বদলীয় রাষ্ট্রভাষা সংগ্রাম পরিষদের কর্মসূচি বাতিলের জন্য কোন শহরে ১৪৪ ধারা জারি করেছিলেন?
সঠিক উত্তর: ঢাকা
7. ধীরে ধীরে মুসলিম লীগ জনবিচ্ছিন্ন হতে থাকে কেন?
সঠিক উত্তর: অগণতান্ত্রিক হওয়ায়
8. বাংলার ইতিহাসে কোন দলটি প্রথম সফল বিরোধী দল ছিল?
সঠিক উত্তর: আওয়ামী মুসলিম লীগ
9. ১৯৭২ খ্রিস্টাব্দে পুনরায় শহীদ মিনার নির্মাণ করা হয় কেন?
সঠিক উত্তর: হানাদার বাহিনী ভেঙে ফেলায়
10. যুক্তফ্রন্টে কত সদস্য বিশিষ্ট মন্ত্রিসভা গঠন করা হয়?
সঠিক উত্তর: ১৪
নতুন প্রশ্ন দিয়ে পরীক্ষা দাও
এই অধ্যায়ের আরো প্রশ্ন ও উত্তর