SSC বাংলা ভাষার ব্যাকরণ ও নির্মিতি ক্রিয়ার কাল MCQ

নবম-দশম শ্রেণির 'ক্রিয়ার কাল' অধ্যায়ের নৈর্ব্যক্তিক অনুশীলন

1. 'সকলের মঙ্গল হোক।' বাক্যটি বর্তমান কালের কোন রূপ?
সঠিক উত্তর: অনুজ্ঞা বর্তমান
2. যে ক্রিয়া ভবিষ্যৎ কালে চলতে থাকবে বোঝায়, তাকে কী বলে?
সঠিক উত্তর: ঘটমান ভবিষ্যৎ
3. অতীতকালে প্রায়ই ঘটত এমন বোঝালে কোন কাল হয়?
সঠিক উত্তর: নিত্য অতীত কাল
4. আজ বিকেলে যদি সুমন আসত, মজা হতো- বাক্যটির ক্রিয়া অতীতের কিন্তু ঘটনা কোন কালের?
সঠিক উত্তর: সাধারণ ভবিষ্যৎ
5. 'আমরা তখন বই পড়ছিলাম'- এখানে ক্রিয়াপদটির কাল হচ্ছে-
সঠিক উত্তর: ঘটমান অতীত
6. নিচের কোনটি পুরাঘটিত অতীত কালের উদাহরণ?
সঠিক উত্তর: খবরটা তুমি আমাকে চিঠিতে জানিয়েছিলে
7. অতীতে প্রায়ই ঘটতো এমন বোঝালে কোন অতীত কাল হয়?
সঠিক উত্তর: নিত্য অতীত
8. যে ক্রিয়া বর্তমান কালে নিয়মিতভাবে ঘটে তাকে কোন বর্তমান কাল বলে?
সঠিক উত্তর: সাধারণ বর্তমান
9. সূর্য পূর্ব দিকে ওঠে। বাক্যটি কোন বর্তমান কালের উদাহরণ?
সঠিক উত্তর: সাধারণ
10. 'আমি অঙ্কটি করেছি।' বাক্যটির ক্রিয়া কোন কালের?
সঠিক উত্তর: পুরাঘটিত বর্তমান
নতুন প্রশ্ন দিয়ে পরীক্ষা দাও

Metiva SSC Preparation

এসএসসি প্রস্তুতির সেরা অ্যাপ
Google Play Store