1. ইউনিয়ন পর্যায়ের সচিব কার মাধ্যমে নিয়োগ পান?
সঠিক উত্তর: কেন্দ্রীয় সরকারের
2. স্থানীয় সরকার গণতান্ত্রিক শাসনব্যবস্থায় অপরিহার্য। এর কারণ কী?
সঠিক উত্তর: জনগণের প্রত্যক্ষ অংশগ্রহণ
3. স্থানীয় সরকার কোন সরকারের নিকট থেকে ক্ষমতা লাভ করে?
সঠিক উত্তর: কেন্দ্রীয়
4. কাদের পক্ষে স্থানীয় জনগণের স্বার্থ রক্ষা ও তাদের সমস্যার সমাধান বিষয়ে স্পষ্ট ধারণা লাভ করা সম্ভব হয় না?
সঠিক উত্তর: কেন্দ্রীয় প্রশাসকদের
5. ইউনিয়ন পরিষদের সাধারণ সদস্যবৃন্দ কীভাবে নির্বাচিত হন?
সঠিক উত্তর: জনগণের প্রত্যক্ষ ভোটে
6. জন স্টুয়ার্ট মিল কোন দেশের রাজনৈতিক দার্শনিক ছিলেন?
সঠিক উত্তর: ব্রিটিশ
7. বিনোদনের জন্য পার্ক ও উদ্যান নির্মাণ করা কোন প্রতিষ্ঠানের কাজ?
সঠিক উত্তর: পৌরসভার
8. কোনটির সাথে সম্পর্কের ভিত্তিতে স্থানীয় সরকারের শ্রেণিবিভাগ করা হয়?
সঠিক উত্তর: কেন্দ্রীয় সরকার
9. বর্তমানে বাংলাদেশে ইউনিয়ন পরিষদের সংখ্যা কতটি?
সঠিক উত্তর: ৪,৫৭৮
10. গ্রামে ইউনিয়ন পরিষদ হলে শহরে কোনটি কার্যকর?
সঠিক উত্তর: পৌরসভা
নতুন প্রশ্ন দিয়ে পরীক্ষা দাও
এই অধ্যায়ের আরো প্রশ্ন ও উত্তর