নবম-দশম শ্রেণির বাংলা সাহিত্য বিষয়ের 'বন্দনা' অধ্যায়ের MCQ

Class 9-10 'বন্দনা' অধ্যায়ের নৈর্ব্যক্তিক অনুশীলন

1. মায়ের দয়ায় সন্তান কীসের অধিকারী হয়?
সঠিক উত্তর: বিশাল ধড়ের
2. 'অশক্য আছিলু মুই দুর্বল ছাবাল' কথাটি দ্বারা কী বোঝানো হয়েছে?
সঠিক উত্তর: শৈশবের অসহায় অবস্থা
3. কে মানুষকে দ্বিতীয় জন্মদান করেন?
সঠিক উত্তর: ওস্তাদ
4. ধর্মীয় পটভূমি থাকলেও 'ইউসুফ জোলেখা' কী হয়ে উঠেছে?
সঠিক উত্তর: মানবিক প্রেমোপাখ্যান
5. কে শিশুদের জ্ঞানদান করে মানুষ হিসেবে গড়ে তোলেন?
সঠিক উত্তর: শিক্ষক
6. সুলতান গিয়াসউদ্দীন আজম শাহ কোন অঞ্চলের শাসক ছিলেন?
সঠিক উত্তর: গৌড়
7. ইউসুফ জোলেখা' কাব্যে শাহ মুহম্মদ সগীর কী বর্ণনা করতে চেয়েছিলেন?
সঠিক উত্তর: ধর্মীয় উপাখ্যান
8. 'ইউসুফ জোলেখা' কাব্যটি কোন শতকে রচিত হয়েছিল?
সঠিক উত্তর: পঞ্চদশ শতকে
9. কার আদর-যত্ন ও পরিচর্যায় শিশু ধীরে ধীরে মানুষ হয়ে ওঠে?
সঠিক উত্তর: মাতার
10. কে শাহ মুহম্মদ সগীরকে চট্টগ্রামের অধিবাসী বলে বিবেচনা করেছেন?
সঠিক উত্তর: মুহম্মদ এনামুল হক
নতুন প্রশ্ন দিয়ে পরীক্ষা দাও

Metiva SSC Preparation

এসএসসি প্রস্তুতির সেরা অ্যাপ
Google Play Store