1. নিচের কোন বাক্যটিতে প্রশংসা আবেগ প্রকাশ করে?
সঠিক উত্তর: শাবাশ! এমন খেলাই তো চেয়েছিলাম।
2. যাকগে, ওসব কথা থাক। বাক্যটিতে কোন ধরনের আবেগ শব্দের প্রয়োগ হয়েছে?
সঠিক উত্তর: অলংকার
3. যে শব্দ সম্বোধন বা আহ্বান করার ক্ষেত্রে ব্যবহৃত হয় তাকে বলে-
সঠিক উত্তর: সম্বোধন আবেগ
4. 'আরে! তুমি আবার কখন এলে?'- এখানে কী ধরনের আবেগ প্রকাশ পেয়েছে?
সঠিক উত্তর: বিস্ময় আবেগ
5. যে ধরনের আবেগ শব্দ যন্ত্রণা, কাতরতা ইত্যাদি প্রকাশ করে সেগুলোকে কী বলে?
সঠিক উত্তর: আতঙ্ক আবেগ
6. অনুমোদন, সম্মতি ও সমর্থন প্রকাশ পায় কোন জাতীয় আবেগ শব্দে?
সঠিক উত্তর: সিদ্ধান্ত আবেগ
7. যে ধরনের শব্দ প্রশংসা বা তারিফের মনোভাব প্রকাশে ব্যবহৃত হয় সেগুলোকে কী বলে?
সঠিক উত্তর: প্রশংসা আবেগ
8. যে ধরনের শব্দ আশ্চর্য হওয়ার ভাব প্রকাশ করে সেগুলোকে কী বলে?
সঠিক উত্তর: বিস্ময় আবেগ
9. "জ্বালা! তোমাকে নিয়ে আর পারি না" - এ বাক্যে কোন পদের ব্যবহার হয়েছে?
সঠিক উত্তর: আবেগ
10. যে ধরনের শব্দ অবজ্ঞা, ঘৃণা মনোভাব প্রকাশে ব্যবহৃত হয় সেগুলোকে বলে-
সঠিক উত্তর: বিরক্তি আবেগ
নতুন প্রশ্ন দিয়ে পরীক্ষা দাও
এই অধ্যায়ের আরো প্রশ্ন ও উত্তর