1. সাধারণ ক্রিয়ার নিত্য অতীত কালে শ্রোতা পক্ষের ঘনিষ্ঠ ক্রিয়াবিভক্তি কোনটি?
সঠিক উত্তর: -তি (করতি)
2. প্রযোজক ক্রিয়ার সাধারণ বর্তমান কালের শ্রোতাপক্ষের মানী ক্রিয়াবিভক্তি নিচের কোনটি?
সঠিক উত্তর: -আন
3. প্রযোজক ক্রিয়ার সঙ্গে যুক্ত ক্রিয়াবিভক্তি কোনটি?
সঠিক উত্তর: আই
4. সাধারণ ক্রিয়ার সঙ্গে যুক্ত বর্তমান অনুজ্ঞার মানী ক্রিয়াবিভক্তি কোনটি?
সঠিক উত্তর: -উন
5. নিচের কোনটি সাধারণ ক্রিয়ার ভাবী অসমাপিকা ক্রিয়াবিভক্তি?
সঠিক উত্তর: -তে
6. ক্রিয়াপদের মূল অংশকে বলা হয়-
সঠিক উত্তর: ধাতু
7. সাধারণ ক্রিয়ার সাধারণ বর্তমান কালে শ্রোতাপক্ষের মানী ক্রিয়াবিভক্তি হল-
সঠিক উত্তর: -এন
8. সাধারণ ক্রিয়ার ঘটমান অতীত কালে অন্যপক্ষের ক্রিয়াবিভক্তি কোনটি?
সঠিক উত্তর: -ছিল
9. অনুজ্ঞা ভবিষ্যৎ কালে সাধারণ ক্রিয়ার শ্রোতাপক্ষের ঘনিষ্ঠ ক্রিয়াবিভক্তি নিচের কোনটি?
সঠিক উত্তর: -বি
10. সাধারণ ক্রিয়ার শ্রোতাপক্ষের সাধারণ বর্তমানে সাধারণ ক্রিয়াবিভক্তি কোনটি?
সঠিক উত্তর: -ও
নতুন প্রশ্ন দিয়ে পরীক্ষা দাও
এই অধ্যায়ের আরো প্রশ্ন ও উত্তর