SSC ভূগোল ও পরিবেশ বায়ুমণ্ডল MCQ

নবম-দশম শ্রেণির 'বায়ুমণ্ডল' অধ্যায়ের নৈর্ব্যক্তিক অনুশীলন

1. সমুদ্র উপকূলীয় এলাকায় দিনের বেলা কীরূপ বায়ু প্রবাহিত হয়?
সঠিক উত্তর: সমুদ্র বায়ু
2. জলবায়ু পরিবর্তনের প্রভাবে একবিংশ শতাব্দীর মাঝামাঝি থেকে এক দেশের মানুষ অন্য অঞ্চলে বাস করতে বাধ্য হবে। তখন দেশে দেশে কী বাড়বে?
সঠিক উত্তর: পরিবেশ শরণার্থী
3. ভারতীয় উপমহাদেশের জলবায়ু ইউরোপের মতো শীতল না হওয়ার পেছনে কী ভূমিকা রাখে?
সঠিক উত্তর: উঁচু পার্বত্য এলাকা
4. বৈশিষ্ট্য ও প্রকৃতি অনুযায়ী স্বাভাবিক বৃষ্টিপাতকে কয়টি ভাগে ভাগ করা যায়?
সঠিক উত্তর: চার
5. গ্রিনহাউস গ্যাসের প্রভাবে দুর্ভোগ বাড়বে পৃথিবীর কত শতাংশ এলাকার দরিদ্র অধিবাসীদের?
সঠিক উত্তর: ৪০
6. পৃথিবীতে অঞ্চলভেদে জলবায়ুর বৈচিত্র্যের কারণ কী?
সঠিক উত্তর: ভৌগোলিক ভিন্নতা
7. বারিপাতের মাধ্যমে ভূপৃষ্ঠে আগত পানি কোন প্রক্রিয়ায় নদী, হ্রদ ও সমুদ্রে পতিত হয়?
সঠিক উত্তর: পৃষ্ঠপ্রবাহ
8. কোন এলাকায় শীত, গ্রীষ্ম এবং দিনরাত্রির তাপমাত্রার তেমন পার্থক্য হয় না?
সঠিক উত্তর: সমুদ্র নিকটবর্তী এলাকায়
9. জলবায়ুর নিয়ামক কোনটি?
সঠিক উত্তর: অক্ষাংশ
10. ভূপৃষ্ঠ থেকে ঊর্ধ্বদিকে যে গ্যাসীয় আবরণ পৃথিবীকে বেষ্টন করে থাকে তাকে কী বলে?
সঠিক উত্তর: বায়ুমণ্ডল
নতুন প্রশ্ন দিয়ে পরীক্ষা দাও

Metiva SSC Preparation

এসএসসি প্রস্তুতির সেরা অ্যাপ
Google Play Store