1. বর্তমান সময়ের ওপর যে ইতিহাস লেখা হয় তাকে কী বলে?
সঠিক উত্তর: সাম্প্রতিক ইতিহাস
2. ‘যা কিছু ঘটে তাই ইতিহাস’- উক্তিটি কার?
সঠিক উত্তর: ড. জনসনের
3. অতীতের সত্যনিষ্ঠ বর্ণনা মানুষকে কী হতে সাহায্য করে?
সঠিক উত্তর: আত্মপ্রত্যয়ী
4. প্রতিটি মানুষের পর্যবেক্ষণ ক্ষমতা কীরূপ?
সঠিক উত্তর: ভিন্ন
5. ‘তাজমহলের পাথর দেখেছ, দেখেছ কি তার প্রাণ?’ এখানে ‘তাজমহলের পাথর’ ইতিহাসের কোন উপাদানের অন্তর্ভুক্ত?
সঠিক উত্তর: অলিখিত
6. ইতিহাস দৃষ্টান্তের মাধ্যমে শিক্ষা দেয় বলে ইতিহাসকে কী বলা হয়?
সঠিক উত্তর: শিক্ষণীয় দর্শন
7. কোন শব্দ থেকে History শব্দটির উৎপত্তি?
সঠিক উত্তর: গ্রিক শব্দ Historia
8. ইতিহাস পাঠ কোনটিকে সুদৃঢ় করে?
সঠিক উত্তর: মূল্যবোধ
9. পাল রাজবংশের প্রতিষ্ঠাতা গোপালের সিংহাসন আরোহণ সম্পর্কে কার বর্ণনায় পাওয়া যায়?
সঠিক উত্তর: লামা তারানাথের
10. ইতিহাসের অলিখিত উপাদান কোনটি?
সঠিক উত্তর: স্তম্ভলিপি
নতুন প্রশ্ন দিয়ে পরীক্ষা দাও
এই অধ্যায়ের আরো প্রশ্ন ও উত্তর