নবম-দশম শ্রেণির বাংলাদেশের ইতিহাস ও বিশ্বসভ্যতা বিষয়ের 'ইংরেজ শাসন আমলে বাংলায় প্রতিরোধ, নবজাগরণ ও সংস্কার আন্দোলন' অধ্যায়ের MCQ

Class 9-10 'ইংরেজ শাসন আমলে বাংলায় প্রতিরোধ, নবজাগরণ ও সংস্কার আন্দোলন' অধ্যায়ের নৈর্ব্যক্তিক অনুশীলন

1. কার নেতৃত্বে ইংরেজরা নারিকেলবাড়িয়া বাঁশের কেল্লা আক্রমণ করেন?
সঠিক উত্তর: মেজর স্কট
2. নওয়াব আব্দুল লতিফের অন্যতম কৃতিত্ব কোনটি?
সঠিক উত্তর: মুসলিম সাহিত্য সমাজ
3. রাজা রামমোহন রায় কত খ্রিস্টাব্দে ‘অ্যাংলো হিন্দু স্কুল’ প্রতিষ্ঠা করেন?
সঠিক উত্তর: ১৮২২
4. যারা ফরজ পালন করে তাদের বলা হতো?
সঠিক উত্তর: ফরায়েজি
5. হজ শেষে তিতুমীর কত খ্রিস্টাব্দে দেশে ফিরে আসেন?
সঠিক উত্তর: ১৮২৭
6. মজনু শাহ কখন মৃত্যুবরণ করেন?
সঠিক উত্তর: ১৭৮৭ খ্রিস্টাব্দে
7. বাংলার নীল বিদ্রোহের অন্যতম প্রকৃতি ছিল কোনটি?
সঠিক উত্তর: কৃষক বিদ্রোহ
8. ১৮৫৯ খ্রিস্টাব্দে কৃষকরা কিসের চাষ না করার পক্ষে দৃঢ় অবস্থান নেয়?
সঠিক উত্তর: নীল
9. কখন বাংলার আর্থসামাজিক রাজনীতিতে পরিবর্তনের হাওয়া বইতে থাকে?
সঠিক উত্তর: আঠারো-উনিশ শতকে
10. জুথি ‘A Short History of the Saracens’ গ্রন্থের লেখকের কথা বলে, জুথি কোন লেখকের নাম উল্লেখ করে?
সঠিক উত্তর: সৈয়দ আমীর আলী
নতুন প্রশ্ন দিয়ে পরীক্ষা দাও

Metiva SSC Preparation

এসএসসি প্রস্তুতির সেরা অ্যাপ
Google Play Store