নবম-দশম শ্রেণির 'উপেক্ষিত শক্তির উদ্বোধন' অধ্যায়ের নৈর্ব্যক্তিক অনুশীলন
1. 'উপেক্ষিত শক্তির উদবোধন' শীর্ষক প্রবন্ধে মহা-আহ্বান বলতে বোঝানো হয়েছে-
i. যে-আহ্বানে জাতি ও ধর্মভেদ নেই
ii. যে-আহ্বানে সমাজভেদ নেই
iii. যে-আহ্বানে জড়তা নেই
সঠিক উত্তর: i, ii ও iii
2. উপেক্ষিত শক্তির উদবোধন দেশে কী আনবে?
সঠিক উত্তর: যুগান্তর
3. উপেক্ষিত শক্তির উদবোধন না হওয়ার কারণ-
i. ছোটলোক বলে অবহেলা
ii. সহজ-সরল জীবনযাপন
iii. ভদ্র সম্প্রদায়ের অত্যাচার
সঠিক উত্তর: i ও iii
4. 'চন্ডাল' শব্দের অর্থ কী?
সঠিক উত্তর: চাঁড়াল
5. উদ্দীপক: 'হিন্দু না ওরা মুসলিম? ওই জিজ্ঞাসে কোন্ জন। / কান্ডারী, বল, ডুবিছে মানুষ- সন্তান মোর মার'।
চরণ দুটিতে কোন বিষয়টি ফুটে উঠেছে?
সঠিক উত্তর: অসাম্প্রদায়িকতা
6. 'গৃহকর্ত্রীর ভয়ে কাজের মেয়ে সীমা স্বাভাবিকভাবে কাজ করতে পারে না।' এখানে কোন দিকটি সীমার মধ্যে লক্ষণীয়?
সঠিক উত্তর: সংকোচ জড়তা
7. কাজী নজরুল ইসলামের মতে সত্যিকারের মানুষ হচ্ছে-
i. তথাকথিত ছোটলোক
ii. উপেক্ষিত হতভাগারা
iii. ভদ্র সম্প্রদায়
সঠিক উত্তর: i ও ii
8. দেশে যুগান্তর সাধনের জন্য দরকার-
সঠিক উত্তর: উপেক্ষিত শক্তির জাগরণ
9. 'উপেক্ষিত শক্তির উদ্বোধন' প্রবন্ধে লেখকের যে অভিমত প্রকাশ পেয়েছে তা হলো-
i. কীর্তিমানের মৃত্যু নেই
ii. একতাই বল
iii. সাম্য সমৃদ্ধি আনে
সঠিক উত্তর: ii ও iii
10. কাজী নজরুল ইসলামকে শেষবারের মতো বাংলাদেশে আনা হয়-