নবম-দশম শ্রেণির বাংলাদেশের ইতিহাস ও বিশ্বসভ্যতা বিষয়ের 'প্রাচীন বাংলার রাজনৈতিক ইতিহাস (খ্রিস্টপূর্ব ৩২৬-১২০৪ খ্রিস্টাব্দ)' অধ্যায়ের MCQ

Class 9-10 'প্রাচীন বাংলার রাজনৈতিক ইতিহাস (খ্রিস্টপূর্ব ৩২৬-১২০৪ খ্রিস্টাব্দ)' অধ্যায়ের নৈর্ব্যক্তিক অনুশীলন

1. লামা তারনাথ কোন দেশের ঐতিহাসিক?
সঠিক উত্তর: তিব্বত
2. বিজয়পুর কার প্রথম রাজধানী ছিল?
সঠিক উত্তর: বিজয় সেন
3. চালুক্য বংশের রাজা কে ছিলেন?
সঠিক উত্তর: কীর্তিবর্মণ
4. দেবপালের একটি মহৎ কর্মের কারণে বাংলা ও দক্ষিণ-পূর্ব এশিয়ার দ্বীপপুঞ্জের সাথে ঘনিষ্ঠ সম্পর্কের প্রমাণ পাওয়া যায়। সেটি কী?
সঠিক উত্তর: মঠ নির্মাণ
5. ‘বিক্রমশীল বিহার’ কী ধরনের প্রতিষ্ঠান ছিল?
সঠিক উত্তর: বৌদ্ধ শিক্ষা কেন্দ্র
6. তেরো শতকের প্রথম দিকে কোন মুসলিম সেনাপতি নদীয়া আক্রমণ করেন?
সঠিক উত্তর: বখতিয়ার খিলজি
7. বিজয় সেন কোন ধর্মের অনুসারী ছিলেন?
সঠিক উত্তর: শৈব
8. গ্রিক বীর আলেকজান্ডার ভারত আক্রমণ করেন কখন?
সঠিক উত্তর: খ্রিস্টপূর্ব ৩২৭-২৬ অব্দে
9. মৌর্য সাম্রাজ্যের পতনের পর কোন বংশের আবির্ভাব ঘটে?
সঠিক উত্তর: কাণ্ব ও শুঙ্গ
10. কৈবর্ত বিদ্রোহে প্রাণ হারান কে?
সঠিক উত্তর: দ্বিতীয় মহিপাল
নতুন প্রশ্ন দিয়ে পরীক্ষা দাও

Metiva SSC Preparation

এসএসসি প্রস্তুতির সেরা অ্যাপ
Google Play Store