1. গ্রামবাসীদের মধ্যে আন্তরিকতাপূর্ণ আচরণ দেখা যায় কেন?
সঠিক উত্তর: বিভিন্ন কাজে পারস্পরিক সহযোগিতার প্রয়োজন হয় বলে
2. অদূর ভবিষ্যতে পৃথিবীর অধিকাংশ মানুষ কেন নগরে বসবাস করবে?
সঠিক উত্তর: নগরায়ণের ফলে
3. শহর জীবনে সামাজিক মর্যাদা কী দ্বারা নির্ধারিত হয়?
সঠিক উত্তর: আয়
4. দ্বিতীয় ও তৃতীয় পর্যায়ের অর্থনৈতিক কর্মকাণ্ডের সঙ্গে কারা জড়িত থাকেন?
সঠিক উত্তর: শহরের মানুষ
5. নগরায়ণ বিকাশের ধারাক্রম কোনটি?
সঠিক উত্তর: খাদ্য সংগ্রহ → পশুশিকার → কৃষি → নগরায়ণ
6. নগরের উৎপত্তিতে নিচের কোন কারণটি অধিক প্রভাব বিস্তার করে?
সঠিক উত্তর: অর্থনৈতিক দিক
7. মানুষের সর্বাপেক্ষা প্রাচীন সামাজিক প্রতিষ্ঠান কী?
সঠিক উত্তর: পরিবার
8. মানুষ বসতি গড়ে তোলে কেন?
সঠিক উত্তর: প্রতিকূল পরিস্থিতি থেকে রক্ষা পাওয়ার জন্য
9. বিশ্ববিদ্যালয়কে কেন্দ্র করে কোন নগর গড়ে উঠেছে?
সঠিক উত্তর: ব্রিটেনের অক্সফোর্ড ও ইতালির পিসা
10. অপরিকল্পিত নগরায়ণ সৃষ্টির কারণ কোনটি?
সঠিক উত্তর: শহরে জনসংখ্যা বৃদ্ধি
নতুন প্রশ্ন দিয়ে পরীক্ষা দাও
এই অধ্যায়ের আরো প্রশ্ন ও উত্তর