নবম-দশম শ্রেণির পৌরনীতি ও নাগরিকতা বিষয়ের 'নাগরিক সমস্যা ও আমাদের করণীয়' অধ্যায়ের MCQ

Class 9-10 'নাগরিক সমস্যা ও আমাদের করণীয়' অধ্যায়ের নৈর্ব্যক্তিক অনুশীলন

1. দরিদ্র পরিবারের নারীরা কী থেকে বঞ্চিত হয়?
সঠিক উত্তর: শিক্ষার আলো
2. ২০১৪ সালের মধ্যে দেশ থেকে নিরক্ষরতা দূর করার জন্য সিদ্ধান্ত গ্রহণ করে কোন মন্ত্রণালয়?
সঠিক উত্তর: প্রাথমিক ও গণশিক্ষা
3. আমাদের দেশে কারা বেশি সন্তান জন্মদান করে?
সঠিক উত্তর: দরিদ্র
4. জনসংখ্যা নীতি সংস্কার করে সরকার কত সালে নতুন জনসংখ্যা নীতি গ্রহণ করে?
সঠিক উত্তর: ২০০৪
5. আইনকে উপেক্ষা করে প্রকাশ্য দিবালোকে ও জনসমক্ষে আইন পরিপন্থী কাজ করাকে কী বলে?
সঠিক উত্তর: সন্ত্রাস
6. জনসংখ্যা সমস্যা সমাধানের জন্য জনগণের জীবনমান বৃদ্ধি করতে হবে। তাই জনগণের জীবন মান বৃদ্ধির সর্বোত্তম উপায় কী?
সঠিক উত্তর: ব্যাপক কর্মসংস্থান সৃষ্টি করা
7. নারীর বিভিন্ন অধিকার প্রতিষ্ঠা করা গেলে কী নিশ্চিত হবে?
সঠিক উত্তর: নারীর ক্ষমতায়ন
8. যুগ যুগ ধরে পুরুষের দৃষ্টিতে নারীর স্থান কোথায়?
সঠিক উত্তর: সংসারের চৌহদ্দির মধ্যে
9. ব্যক্তিগতভাবে খাদ্যনিরাপত্তা নিশ্চিত করতে আমাদের করণীয় কী?
সঠিক উত্তর: খাদ্যাভ্যাস সম্পর্কে সচেতন হওয়া
10. জনগণের পক্ষে এদেশে প্রয়োজন অনুযায়ী খাদ্য কেনা সম্ভব হয় না কেন?
সঠিক উত্তর: মাথাপিছু আয় কম
নতুন প্রশ্ন দিয়ে পরীক্ষা দাও

Metiva SSC Preparation

এসএসসি প্রস্তুতির সেরা অ্যাপ
Google Play Store