SSC কৃষিশিক্ষা কৃষি ও জলবায়ু MCQ

নবম-দশম শ্রেণির 'কৃষি ও জলবায়ু' অধ্যায়ের নৈর্ব্যক্তিক অনুশীলন

1. ব্রি ধান ৪৭ জাতের গাছের উচ্চতা কত সেমি?
সঠিক উত্তর: ১০৫
2. বারি সরিষা ১০ লবণাক্ততার পাশাপাশি কী সহ্য করতে পারে?
সঠিক উত্তর: খরা
3. ফেলোনি ফুল ফোটা হতে দানা পরিপক্ব হতে কত দিন সময় লাগে?
সঠিক উত্তর: ১৭-২০
4. জলাবদ্ধতায় কোনটির অভাবে গাছ দ্রুত মরে যায়?
সঠিক উত্তর: অক্সিজেন
5. ব্রি ধান ৫৫ জাতের গাছের উচ্চতা কত সেমি?
সঠিক উত্তর: ১০০
6. কোনটি বৃদ্ধির ফলে উপকূলীয় অঞ্চলের চাষের পুকুরগুলো ডুবে যেতে পারে?
সঠিক উত্তর: সমুদ্রপৃষ্ঠের উচ্চতা
7. বারি মিষ্টি আলু ৬ ও ৭ জাতের আলুর খোসার রং কেমন?
সঠিক উত্তর: গাঢ় কমলা
8. খরা মরসুম আসার পূর্বেই কোনটি দ্বারা সাইলেজ ও হে তৈরি করে রাখতে হবে?
সঠিক উত্তর: ঘাস
9. স্বল্প গভীর পুকুরে কোনটির জন্য মাছ সহজেই রোগাক্রান্ত হচ্ছে?
সঠিক উত্তর: অধিক তাপমাত্রা
10. ‘সৈকত’ কোন ফসলের জাত?
সঠিক উত্তর: আলু
নতুন প্রশ্ন দিয়ে পরীক্ষা দাও

Metiva SSC Preparation

এসএসসি প্রস্তুতির সেরা অ্যাপ
Google Play Store